ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ২:৩৫

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। তিনি উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে বাজেট উপস্থাপন করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

বাজেট উপস্থাপনকালে পৌর এলাকার নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, স্যানিটেশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য উন্নয়নমূলক খাতে বরাদ্দের বিষয় তুলে ধরা হয়।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক আমেনা খাতুন বলেন, মোহনগঞ্জ পৌরসভার নাগরিকদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটের প্রতিটি খাত স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্যানিটেশন ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি জনবান্ধব ও উন্নয়নমুখী পৌরসভা গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

অনুষ্ঠানে বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসেবামুখী কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার