বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বোদা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা লুৎফুল কবির এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন বোদা থানার ওসি সোয়েল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা সহ সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও উপজেলার ইউনিয়ন সমূহের চেয়ারম্যানবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সরকারের এ গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি উন্নয়ন ও সুস্থ বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডা: লুৎফুল কবির বলেন, শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে হাম, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি পায়। তাই নির্ধারিত দিনে উপজেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি জানান, আগামী ২৮ জুন উপজেলার ১৪১টি টিকা কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো
এমএসএম / এমএসএম
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন