শালিখায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ডাস্টবিন ও বৃক্ষচারা বিতরণ
মাগুরার শালিখা উপজেলায় পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের লক্ষ্যে ২৫ জুন এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী-এর অভিপ্রায় অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ২টি করে মোট ১০০টি ডাস্টবিন বিতরণ করা হয়।
একইসঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি করে মোট ৫০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা ও সুরক্ষাব্যবস্থা (বেড়া) বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার চর্চা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির আহমেদ, শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
বক্তারা বলেন, বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন সবুজ পরিবেশ সৃষ্টি হবে, অন্যদিকে শিক্ষার্থীরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে আরও উদ্বুদ্ধ হবে।
এছাড়াও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে আরও ৭০টি বৃক্ষরোপণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গঠনে সহায়ক হবে।
এ কর্মসূচি বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশবান্ধব অবকাঠামো ও বৃক্ষায়ন কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত