ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘার নারায়নপুরে ইয়াবা-হিরোইনসহ যুবক গ্রেপ্তার, জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ২:৫৯

রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুরে ৬৮ পিস ইয়াবা ও সোয়া ২ গ্রাম হিরোইনসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিব (২৮) পিতা মৃত আঞ্জারুল ইসলাম নিলু কোম্পানি, সাং নারায়নপুর।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  রাত্রী সাড়ে ৮টার দিকে নারায়নপুরের লাভলুর আমবাগান এলাকায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শাকিবকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও সোয়া ২ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

পুলিশ জানায়, ইতিপূর্বে মাদক মামলায় শাকিব ২ বছরের সাজা ভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পায়। জেল থেকে বের হয়েই সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান আছে। জেল খেটে বের হয়ে যারা আবারও অপরাধে জড়াচ্ছে তাদের কঠোরভাবে দমন করা হবে। মাদক নির্মূলে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত