ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

রায়পুরে গলা কেটে তিনজনকে হত্যায় ঘাতক গ্রেফতার


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ৩:৪১

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে হৃদয়বিদারক এক ঘটনায় দুই মেয়েসহ এক মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৮), তার মেজ মেয়ে কলেজ শিক্ষার্থী ইকরা আক্তার (১৮) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহীনুরের বড় মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী  ছায়মা আক্তার (২১)তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শাহীনুর বেগমের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি ওই বাসায় বসবাস করছিলেন। সকালে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় শাহীনুর ও তার তিন মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে শাহীনুর, ইকরা ও শিফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার পর স্থানীয় জনতা সন্দেহভাজন এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের ৬ থেকে ৭ জন সদস্য আহত হন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, হাসপাতালে পাঁচজনকে আহত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে মা ও দুই মেয়ে মারা গেছেন। আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গণপিটুনিতে আহত একজন যুবককেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, “ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সন্দেহভাজন এক যুবককে জনতা গণপিটুনি দিয়েছে। ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতদের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে রায়পুরের ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

সুবর্ণচরে থানার হাট মডেল হাই স্কুল এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ফসলি জমিতে পুকুর খনন ও অনুমোদনহীন ইটভাটার থাবায় হারিয়ে যাচ্ছে কৃষি জমি

রাজশাহীতে 'ফল ও আম মেলার উদ্বোধন

কাপ্তাইয়ের কেপিএম স্কুলে চুরির ঘটনায় থানায় অভিযোগ

পটুয়াখালীর দুমকীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক-১

মোরেলগঞ্জে সহকারি শিক্ষকের দায়েরকৃত মামলায় সুপার জেলহাজতে

কোনাবাড়ী ভি.পি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব

মাদারীপুরে ১ লাখ ৭৫ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

কেশবপুরে কৃত্রিম সংকট দেখিয়ে চড়া মূল্যে সার বিক্রির অভিযোগ

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত