পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন সীমান্তে ২৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারী আটক।
আগ্রাদ্বিগুন বিওপি'র টহল কমান্ডার নায়েক সুবেদার সোয়েব আালী মুন্সী'র নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৬ এমপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন হযরতপুর গ্রামের ব্রীজ এলাকায় ২৫ জুন ০০:১০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ব্রীজের উত্তর পশ্চিম পার্শ্ব হতে ২৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী (১) মোঃ শরীফ হোসেন(২৯), পিতা- মোঃ নজরুল ইসলাম, গ্রাম- কাষ্টবৈ ভাংগাপাড়া, (২) মোঃ মোর্শেদুল ইসলাম(১৮), পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক গ্রামঃ শিয়াড়া, উভয়ের পোস্ট- শিয়াড়া বাজার, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪) বিজিবি অধিনায়ক সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied