টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিসিডিবি-সিপিআরপি টুঙ্গিপাড়া উপজেলা ফোরাম নেটওয়ার্কের উদ্যোগে গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন মুকুল এবং আমার সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া প্রতিনিধি এস এম বিপুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাশ্বতী নাগ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিন্টু বাড়ৈ।
এ সময় আনুষ্ঠানিকভাবে পাঁচটি সমবায় সমিতির কাছে গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর করা হয়। সমিতিগুলো হলো— গোপালপুর মায়ের আঁচল মহিলা সমবায় সমিতি লিমিটেড, পাথরঘাটা বৈশাখী মহিলা সমবায় সমিতি লিমিটেড, জোয়ারিয়া পরশমণি মহিলা সমবায় সমিতি লিমিটেড, বাঘিয়ারকুল মেঘনা মহিলা সমবায় সমিতি লিমিটেড এবং বড় ডুমুরিয়া ধানসিঁড়ি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং স্থানীয় নেতৃত্ব বিকাশে সমবায়ভিত্তিক এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম কৃষি, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনসহ উৎপাদনমুখী কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সিসিডিবি-সিপিআরপি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে নারানখালী সমবায় সমিতির সভানেত্রী বক্তব্য দিয়ে জানান, সংগঠনটির মাধ্যমে সদস্যরা ভিটামাটি উঁচুকরণ, হাঁস-মুরগি পালন, গরুর খামার স্থাপন এবং বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।
বক্তারা নারী উন্নয়ন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পরে নবগঠিত ও হস্তান্তরপ্রাপ্ত সমিতিগুলোর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে সিসিডিবি-সিপিআরপি টুঙ্গিপাড়া উপজেলা ফোরাম নেটওয়ার্ক।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ