ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী ভি.পি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ৪:২৪

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ভিপি  ফুডস্ কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মহানগরীর কোনাবাড়ী আমবাগ বোর্ড ঘর এলাকায় জেলা গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মো: সালেহুর রহমান। 

অভিযানে ভিপি ফুডস্ কে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লগো ব্যবহার,মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ খাদ্য পণ্য যথাযথ ভাবে ঢেকে না রাখা নানা অনিয়ম পাওয়া যায়। এঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী মালিক দীপংকর চন্দ্র দেবনাথকে (৩২) ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পুনরায় একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে সর্তক করা হয়। 

অভিযানের সময় ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক