ফসলি জমিতে পুকুর খনন ও অনুমোদনহীন ইটভাটার থাবায় হারিয়ে যাচ্ছে কৃষি জমি
নাটোরের গুরুদাসপুরে কিছুতেই থামছে না কৃষি জমিতে পুকুর খনন। তিন ফসলি জমিতে পুকুর খনন ও অনুমোদনহীন ইটভাটার থাবায় দিন দিন হারিয়ে যাচ্ছে কৃষি জমি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও সপ্তাহ যেতে না যেতেই আবারও সক্রিয় হয়ে উঠে পুকুর খনন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু অসাধু মাটি ব্যবসায়ীরা পুকুর খনন করছে। অপর দিকে অনুমোদনহীন ইটভাটায় মাটি সরবরাহ করতে গিয়ে কেটে ফেলছে তিন ফসলি জমি। যে কারনে দিন দিন কমছে তিন ফসলি জমি।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, পুকুর খননের কারনে দুই ও তিনফসলি কৃষি জমি কমেছে প্রায় ১২০ হেক্টর। ফলে প্রায় ১০০ মেট্রিক টন ধানের আবাদ কমেছে। এসবধানের আর্থিক মূল্য গড়ে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা। অথচ এসব জমিতে বছরে দুইবার করে ধানসহ পাট, সরিষা ও সবজি জাতীয় আবাদ হতো।
খোঁজনিয়ে জানাযায়, গুরুদাসপুর পৌরসভাসহ উপজেলা ছয়টি ইউনিয়নে কমপক্ষে ১৫ থেকে ২০টি পয়েন্টে পুকুর খনন চলছে। সরকারি দলের ছত্রছায়ায় একটি চক্র এসব পুকুর খননের সাথে জড়িত রয়েছে। চক্রটি ইটভাটা, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পুকুর খননের মাটি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। প্রশাসনের পক্ষে মাঝে মাঝে অভিযান চালানোর পর আবারও খননে সক্রিয় হয়ে ওঠে এ চক্রটি।
জমির ওপরিভাগের মাটি বিক্রি করে চক্রটি লাভবান হলেও মাটি বহনের কারনে নষ্ট হচ্ছে পাকা সড়ক। একই কারনে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন সড়ক এলাকার মানুষ, পরিবেশ ও প্রকৃতি। এনিয়ে সাধারন মানুষের মাঝে ক্ষোভ থাকলেও চক্রটি সরকারি দলের সাথে যুক্ত থাকার কারনে কোন কাজ হচ্ছেনা। প্রশাসনও লোক দেখানো অভিযান চালিয়ে নিশ্চুপ থাকছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানাজায়, গুরুদাসপুর পৌরসভার মধ্যমপাড়ায় ৫টি উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুরে ৩টি ও ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ ও হাজিরহাটে ২টি এবং নাজিরপুর ইউনিয়নের শ্যামপুরে ১টিসহ মোট ১১টি ইটভাটাগড়ে উঠেছে। অথচ ৫ বছরেও বেশিআগে মাত্র দুইটি ছাড়া অন্য ৯টি ইটভাটার ভাটার নবায়নের মেয়াদ শেষ হয়েছে। এসব ইটভাটার কাঁচা ইট তৈরির জন্য মাটির চাহিদা রয়েছে।
কিন্তু একাধীকচক্র ইটভাটায় মাটি সরবরাহের নামে বানিজ্যিকভাবে কৃষি জমি খনন করে মাটি বিক্রির প্রতিযোগীতায় মাঠে রয়েছেন। কম বিনিয়োগে বেশি লাভবান হওয়ার লোভে চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। অভিযান চালিয়েও তাঁদের কোনভাবেই থামানো যাচ্ছেনা।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় গিয়ে দেখাযায়, বিস্তীণ মাঠ জুড়ে তিনটি পয়েন্টে কমপক্ষে ৪০ থেকে ৪৫ বিঘা জমিতে পুকুর খনন চলছে। স্থানীয়রা জানায় সরকারি দলের নাম ভাঙ্গিয়ে চিহ্নিত কিছু ব্যক্তি এসব পুকুর খনন করছেন। অথচ গেল ৪ জুন সেখানকার একটি পয়েন্ট থেকে মাটি খননযন্ত্রের ব্যাটারী খুলে এনেছিল উপজেলা প্রশাসন। কিন্তু দুই সপ্তাহ যেতে না যেতেই আবারও পুকুর খনন শুরু হয়েছে।
পরিবেশ আইন ২০১৩-তে বলা আছে, আপাততবলবৎ কোন আইনে যাহা কিছু থাকনা কেন, ছাড়পত্র থাকুকবা না থাকুক আবাসিক, সংরক্ষিত বা বানিজ্যিক, সিটিকরপোরেশন, পৌরসভা বা উপজেলা সদরে ইটভাটা স্থাপন করা যাবেনা। এছাড়া কৃষিজমি, পরিবেশগত সংকটাপন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবেনা।
কিন্তু পরিবেশ আইন উপেক্ষা করে ৯টি ইটভাটা তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইটভাটার মালিকরা। ইট প্রস্তুতির জন্য কৃষিজমির উপরিভাগের মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করছেন তাঁরা। এদিকে ঘনবসতিপূর্ণ এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমির মাঝখানে স্থাপিত এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও দূষণে ফসল, গাছপালা এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বাস্তব ভিত্তিক পদক্ষেপনিচ্ছেন না।
গুরুদাসপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন দাবী করে বলেন, ভাটা টিকিয়ে রাখতে দুই তিনটি পয়েন্ট থেকে মাটি সংগ্রহ করছে ভাটা মালিকরা।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, গেল দেড় মাসে কমপক্ষে ১৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে খননযন্ত্রের ব্যাটারীও খুলে আনা হয়েছে। তিনটি মাটিকাটা যন্ত্র ভেকু (এ´েভেটর) উদ্ধার করে উপজেলা চত্বরে রাখা হয়েছে। তার পরও খোঁজ খবর পেলে অভিযান চালানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি