ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ৪:৩০

নাটোরের সিংড়ায় বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের পেছনে প্রাণ এগ্রো লিমিটেডের পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন)  ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ (৫৯) নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকার বাসিন্দা। আহত চালক শাহাদাত হোসেনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ড্রাম ট্রাকের পেছনে বগুড়া থেকে নাটোরগামী প্রাণ এগ্রো লিমিটেডের একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ এগ্রোর কর্মচারী আব্দুল মজিদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের কেবিনে আটকা পড়েন চালক শাহাদাত হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

এমএসএম / এমএসএম

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার