ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৫-৬-২০২৬ বিকাল ৫:৩৪
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়াভাড়ারা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ডিবি পুলিশের অন্তত ৮ সদস্য আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে ডিবি পুলিশ সদস্য শুভ্র ও মহসিন রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ডিবি পুলিশ জানায়, বুধবার রাত আটটার দিকে শ্রীবরদী-কুরুয়া সড়কের ভাড়ারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে ওই সড়কের সংস্কার বা নির্মাণ কাজের সামগ্রী রাস্তার একটি বিশাল অংশ জুড়ে স্তূপ করে রাখা হয়েছিল। রাতের অন্ধকারে কোনো প্রকার সতর্কীকরণ চিহ্ন ছাড়াই রাস্তার ওপর এই সামগ্রী রাখার ফলে যান চলাচলের পথ অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ে। 
ঘটনার সময় ডিবি পুলিশের গাড়ি নিয়মিত দায়িত্ব পালন শেষে ফিরছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা রাস্তার ওপর থাকা প্রতিবন্ধকতা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় ডিবি পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সিএনজি এবং পুলিশের গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা আরোহীরা গুরুতর আঘাত পান।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, ‘‘সড়কের ওপর অপরিকল্পিতভাবে কনস্ট্রাকশন কাজের সামগ্রী স্তূপ করে রাখার কারণেই মূলত এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে এই প্রতিবন্ধকতা চালকদের দৃষ্টিসীমা ব্যাহত করে এবং গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। আহত পুলিশ সদস্যদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল