পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন সীমান্তে ২৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারী আটক। আগ্রাদ্বিগুন বিওপি'র টহল কমান্ডার নায়েক সুবেদার সোয়েব আালী মুন্সী'র নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৬ এমপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন হযরতপুর গ্রামের ব্রীজ এলাকায় ২৫ জুন ০০:১০ ঘটিকায় অভিযান পরিচালনা করে।
ব্রীজের উত্তর পশ্চিম পার্শ্ব হতে ২৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী (১) মোঃ শরীফ হোসেন(২৯), পিতা- মোঃ নজরুল ইসলাম, গ্রাম- কাষ্টবৈ ভাংগাপাড়া, (২) মোঃ মোর্শেদুল ইসলাম(১৮), পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক গ্রামঃ শিয়াড়া, উভয়ের পোস্ট- শিয়াড়া বাজার, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪) বিজিবি অধিনায়ক সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Aminur / Aminur
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
Link Copied