ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৫-৬-২০২৬ রাত ১১:৬

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে হাজরাখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বাতিল হওয়া ব্যবস্থাপনা কমিটি পুনর্বহালের চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রহমান গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে ৩১ ডিসেম্বর ২০২৫ সালে গঠিত সমিতির ব্যবস্থাপনা কমিটি বাতিল ঘোষণা করেন। সমিতির সদস্য ও স্থানীয়দের অভিযোগ, কমিটির ১২ জন সদস্যের মধ্যে দুই-একজন ছাড়া অধিকাংশই সমিতির প্রকৃত সদস্য নন। এছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করে কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান শেখ লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিরু কাজীর শ্যালক। কোষাধ্যক্ষ ফাতেমা বেগম জিরু কাজীর স্ত্রী। এছাড়া সদস্য মো. হাদিয়া রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ওমর মোল্লা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জিরু কাজী নিজেও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে দাবি করা হয়েছে। রুমা বেগমকে সাংগঠনিক সম্পাদক হাদিয়া রহমানের স্ত্রী এবং মোহাম্মদ এবাদুল রেজাকে নাশকতা মামলার আসামি ও আওয়ামী লীগের কর্মী বলেও অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের পরোক্ষ সহযোগিতায় বাতিল কমিটির সদস্যরা বিভাগীয় সমবায় কার্যালয়ে পুনর্বহালের আবেদন করেছেন। এতে সাধারণ সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং তারা সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা করছেন।

এ ঘটনায় এলাকাবাসী ও সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বরাবর লিখিত আবেদন দিয়েছেন। আবেদনে তারা উল্লেখ করেন, ভুয়া কমিটি পুনর্বহাল হলে এলাকায় রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে। আমরা শান্তি চাই। প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বাতিল হওয়া কমিটি খুলনা বিভাগীয় সমবায় দপ্তরে আমাকে বিবাদী করে আপিল দায়ের করেছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, আমরা একটি আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল