জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’
বিশ্বকাপের নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে ধোঁয়াশা ছিল আজ ভোর পর্যন্ত, সেটা কেটে গেছে সুইডেনের সঙ্গে জাপান ড্র করায়। ব্রাজিলিয়ান জাতীয় দল আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের মুখোমুখি হচ্ছে। ব্লু সামুরাইরা তাদের ‘এফ’ গ্রুপে দ্বিতীয় হওয়ায় ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন সেলেসাওদের পেয়েছে।
এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস নতুন নয়। গত বছর শেষ দ্বৈরথে ব্রাজিল হারলেও সব মিলিয়ে ভালো অবস্থানে তারাই। সব মিলিয়ে ১৪ ম্যাচ হয়েছে ব্রাজিল ও জাপানের মধ্যে। ১১টি জয় ব্রাজিলের, দুটি ড্র এবং জাপান জিতেছে মাত্র এক ম্যাচ। আনচেলত্তির দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও ২০২৫ সালে ব্লু সামুরাইদের কাছে হার ভক্তদের জন্য অস্বস্তিকর।
গত অক্টোবরে ব্রাজিলিয়ান জাতীয় দল বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানিরা ম্যাচ জেতে ৩-২ গোলে। এশিয়ান দলটির হয়ে তিন গোল করেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদা। ব্রাজিলিয়ানদের হয়ে গোল করেন পাউলো হেনরিক, যিনি এবারের বিশ্বকাপ দলে নেই। অন্য গোল করা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আছেন এবারের মিশনে।
এই জয় জাপানি ফুটবলকে এগিয়ে নেওয়ার সফল প্রকল্পের অংশ, যা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় দিয়ে। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ও জাপানের মনোবল চাঙ্গা রেখেছে।
জাপান কোচ হাজেমি মোরিয়াসু কিন্তু অনেক আত্মবিশ্বাসী। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এটা হতে যাচ্ছে দারুণ এক অভিজ্ঞতা। তারা পারফেক্ট, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের জয়ের ও পরবর্তী ধাপে যাওয়ার একটা সুযোগ আছে। আমরা সেই সম্ভাবনার দিকে এগোচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতেছিলাম। সম্ভবত সেই কারণে তারা আরও বেশি উজ্জীবিত। আমি এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি।’
তার শেষ কথা, ‘আগে, জাপান ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ ছিল। কিন্তু শেষ প্রীতি ম্যাচের পর আমরা প্রমাণ করেছি ব্রাজিলের কাছে আর সহজ নই আমরা। এটা একটা সুবিধা এবং উন্নতি। ব্রাজিল বিশ্বের শীর্ষ দল, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু আমরা জানি না পরের ম্যাচে কী হতে যাচ্ছে। আমাদেরও জেতার সুযোগ থাকবে।’
এমএসএম / এমএসএম
জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’
ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা
না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও
আসল রূপে ফিরল ব্রাজিল
‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’
কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া
গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল
শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
দুই ম্যাচে মেসির ৫ গোল
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার
এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!