ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাখালীতে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২৬ দুপুর ১২:৪৮

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদক, গাঁজা, ইয়াবা, অনলাইন জুয়া, পতিতাবৃত্তি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তারে যুবসমাজ বিপথগামী হচ্ছে। এতে পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পাশাপাশি সচেতন জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কোনাখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম, স্থানীয় আমির হোছাইন, মোজাদ্দিস, জামাল হোছাইন, আতা উদ্দিন ও হাকিম আলী প্রমুখ। বক্তারা বলেন, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল, মাদক নয়, জীবন চাই, সুস্থ সুন্দর আগামী চাই। এছাড়া মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে রক্ষার জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। স্থানীয়দের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজ থেকে মাদক ও অপরাধ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন