মাদারীপুর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করা হবে: এমপি জাহান্দার
মাদারীপুর থেকে সন্ত্রাস, মাদক, মানবপাচার, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতার মতো অপরাধ নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
শুক্রবার সকাল ১১টায় মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর তরমুগুরিয়া-লক্ষীগঞ্জ সেতুর নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি জাহান্দার আলী মিয়া বলেন, "সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় মাদারীপুর থেকেও সন্ত্রাস, মাদক,চাঁদাবাজ, মানবপাচার, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতার মতো অপরাধ নির্মূল করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "তরমুগুরিয়া-লক্ষীগঞ্জ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ হবে। লক্ষীগঞ্জ ও আশপাশের এলাকার মানুষ খুব সহজেই সড়কপথে মাদারীপুর শহরে যাতায়াত করতে পারবেন। এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। বর্তমান সরকার সেই প্রত্যাশা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া,বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী, ও স্থানীয়রা ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত