ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় এমপি আবু সাইদ চাঁদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৬-৬-২০২৬ দুপুর ৩:২৬

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে— বাঘা উপজেলার একমাত্র নারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটিকে অতিদ্রুত সরকারিকরণ, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন হোস্টেল বা আবাসন ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন বহুতল ভবন নির্মাণ।

সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ কলেজের দাবিগুলোকে অত্যন্ত যৌক্তিক বলে অভিহিত করেন। তিনি বলেন,  
“মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজটি বাঘা উপজেলার একমাত্র মহিলা কলেজ। নারী শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে কলেজটির সরকারিকরণ, নতুন ভবন ও আবাসন সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করব।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের নারী শিক্ষার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। খুব দ্রুতই এর ইতিবাচক ফলাফল দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ; মোঃ ফখরুল হাসান বাবলু, আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি; মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি, বাঘা উপজেলা বিএনপি; মোঃ নূরুজ্জামান খান মানিক, সাবেক সভাপতি, বাঘা উপজেলা বিএনপি; মোঃ আশরাফ আলী মলিন, সদস্য সচিব, বাঘা উপজেলা বিএনপি; মোঃ কামাল হোসেন, সভাপতি, বাঘা পৌর বিএনপি; মোঃ তফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি; এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্রদল; মোঃ হেলাল উদ্দিন রিয়াল, সভাপতি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি; জগলু সিকদার, সাধারণ সম্পাদক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি। 

এছাড়া কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং বাঘা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত