ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৬-৬-২০২৬ দুপুর ৩:২৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান সময়ে তথ্য আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অনেক সময় অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের অপপ্রচার সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আহ্বান জানান তিনি। এ সময় ভুরুঙ্গামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিমুল হকসহ অন্যান্য বক্তারা বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নঈম সিমন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গুজব প্রতিরোধ এবং সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং অপপ্রচার প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল