ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৬-৬-২০২৬ দুপুর ৩:২৯

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলের কালিয়ায়  মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ড এলাকায় উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে একদল জামায়াত নেতাকর্মীর হামলার শিকার হন এক সাংবাদিক। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা সরাসরি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাতের শামিল ।  অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবী না মানলে রাজধানী ও বিভাগসহ সকল সাংবাদিকদের ৩ দিন কলম বিরতীর আহ্বান জানান বক্তারা একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন,  সাংবাদিক ফসিয়ার রহমান, মোঃ জিহাদুল ইসলাম,  মোঃ বাবর আলী, চৌধুরী মনিরুজ্জামান,  ইমরান হোসেন, রমিম সরদার প্রমুখ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল