ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৬-৬-২০২৬ দুপুর ৩:২৯
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে চারজন শিশু এবং তিনজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি বিশেষ টহলদল হাড়িয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাতেই আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও থানা পুলিশ যৌথভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিরা হলেন, ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষ্মী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। বাকি চারজন তাঁদের সঙ্গে থাকা শিশু।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, স্থানীয় একটি মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে মোট ৪০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন এই ব্যক্তিরা। সেই চুক্তি অনুযায়ী গত বুধবার রাতে ভুক্তভোগীরা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে এসে পৌঁছান।
এরপর পাচারকারীরা তাঁদের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে বাংলাদেশের হাড়িয়াকোনা পাহাড়ি এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রাখে। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তাঁরা সীমান্ত অতিক্রম করতে পারেননি। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে পুনরায় ভারতে প্রবেশের পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহলদল ওই জঙ্গলে অভিযান চালিয়ে তাঁদের সবাইকে আটক করে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম শুক্রবার দুপুরে বলেন, আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে শ্রীবরদী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে জড়িত স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
শ্রীবরদী থানার ওসি আরও বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত বাংলাদেশীরা জানিয়েছেন, ভারতে তাঁদের আত্মীয়-স্বজন রয়েছে। তাই তাঁরা ওই দেশে যাচ্ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল