ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২৬ দুপুর ৩:৩০

​কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি মৌজায় তিস্তা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। চলমান পূর্ব তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলাকালেই নতুন করে শুরু হওয়া এই ভাঙনে মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে একাধিক পরিবারের স্বপ্ন ও বসতভিটা। সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা।

​শুক্রবার (২৬ জুন) সকাল থেকে বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি মৌজায় হঠাৎ ভাঙন তীব্র আকার ধারণ করে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইদ্রিস আলী,শহিদুল হক ও আতাউল ইসলামের বসতভিটা তিস্তার গর্ভে তলিয়ে যায়। আকস্মিক এই ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আরও অন্তত ২০ থেকে ২৫টি পরিবার বর্তমানে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে।

​স্থানীয়দের অভিযোগ,শত কোটি টাকা ব্যয়ে চলমান ৪০টি প্যাকেজের কাজের ধীরগতিই এই পরিস্থিতির জন্য দায়ী। কাঙ্ক্ষিত সুফল না মেলায় নদীভাঙন রোধে কার্যকর কোনো প্রতিরক্ষা গড়ে উঠছে না।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জাহেরুল ইসলাম মাওলানা ক্ষোভ প্রকাশ করে বলেন,পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি আর কাজের ধীরগতিতে আমরা আজ নিঃস্ব। লেবার সর্দারের মাধ্যমে কাজ পরিচালনা করায় কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে জিও ব্যাগ ডাম্পিং সম্পন্ন না হলে বরাদ্দের টাকাও অপচয় হবে, আর ভোগান্তি বাড়বে আমাদের।”

​এদিকে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ,সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা নিলে হয়তো তাদের শেষ সম্বলটুকু রক্ষা পেত।

​সার্বিক পরিস্থিতি নিয়ে বিদ্যানন্দ ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব মজিদুল ইসলাম জানান,তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে একটি প্যাকেজের কাজ বরাদ্দের আশ্বাস দিলেও তা যেন দ্রুত বাস্তবায়িত হয়,সেই দাবি জানান তিনি।

​এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন,রামহরি এলাকায় আগে ইমারজেন্সি জিও ব্যাগ দেওয়া হয়েছিল,তবে তা টেকসই হয়নি। পরিস্থিতি বিবেচনায় আজ পুনরায় ওই এলাকায় ৬ হাজার জিও ব্যাগ ডাম্পিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।”

​নদীপাড়ের মানুষের একটাই দাবি—দীর্ঘমেয়াদী ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তিস্তার এই ভয়াল থাবা থেকে দ্রুত তাদের বসতভিটা ও আবাদি জমি রক্ষা করা হোক। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল