দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজারের ঐতিহ্যবাহী শতবর্ষী বটগাছটি ধসে পড়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে বজ্রপাত ও হালকা দমকা হাওয়ায় বিশাল এই গাছটি প্রধান সড়কের ওপর উপড়ে পড়ে। তবে আল্লাহর অশেষ রহমতে ব্যস্ততম এই এলাকায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। গাছটি উপড়ে পড়ায় দর্শনা-মুজিবনগর মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় বিকাল ৫টার দিকে সড়কটি স্বাভাবিক হয়।
শতবর্ষী এই বটগাছটি ছিল দর্শনা রেলবাজারের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ১৯৩৮ সালে কেরুজ চিনিকল প্রতিষ্ঠারও বহু আগে, বিশেষ করে ১৮৬২ সালে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন প্রতিষ্ঠার পর থেকেই এই বাজার ও বটগাছটিকে কেন্দ্র করে লোকালয় গড়ে ওঠে। স্থানীয় আশিোর্ধ্ব প্রবীণ ব্যক্তিরা জানান, তাঁরা জন্মের পর থেকেই গাছটিকে এই বিশাল আকৃতিতে দেখে আসছেন। সেই হিসেবে ধারণা করা হচ্ছে, গাছটির বয়স শত বছর ছাড়িয়ে গিয়েছিল।
রেলবাজারের এই স্থানটি দর্শনাবাসীর কাছে মূলত ‘বটতলা’ নামেই পরিচিত। এটি শুধু রিকশা-ভ্যান স্ট্যান্ডই ছিল না, বরং রাজনৈতিক সভা-সমাবেশ, বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সর্বস্তরের মানুষের হাজারো স্মৃতির এক মিলনমেলা ছিল। বছরের পর বছর ধরে বড় বড় কালবৈশাখী ঝড়-ঝাপটা মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশাল গাছটি এক দমকা হাওয়ায় বিলীন হয়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গাছটি ধসে পড়ার খবর ছড়িয়ে পড়লে হাজারো মানুষ বটতলায় ভিড় জমান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় গাছটি কেটে দ্রুত সড়ক থেকে অপসারণ করা হয়। এভাবেই দর্শনার বুক থেকে হারিয়ে গেল শত বছরের এক জীবন্ত ইতিহাস। আগামী প্রজন্ম হয়তো এই প্রাচীন গাছটিকে আর সশরীরে দেখতে পাবে না, তবে রয়ে যাবে ‘রেলবাজার বটতলা’ নামটি। এরই মধ্যে রেলবাজার দোকান মালিক সমিতিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহ্য ধরে রাখতে একই স্থানে নতুন একটি বটগাছের চারা রোপণ করা হবে, যা ভবিষ্যতে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত