ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ২৬-৬-২০২৬ দুপুর ৩:৫৭

“উন্নত দেশের সোপান ধরি, মাদকমুক্ত দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরে ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি. এম. তারিক-উজ-জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফুজ্জামান শরীফ, প্রশাসক, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, আলোচনা সভার প্রধান অতিথি   বি. এম. তারিক-উজ-জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বক্তব্যে  বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই। মাদক নির্মূলে সরকারের চলমান কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা এবং এর সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আয়োজকরা জানান, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি

চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা

সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু