জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
মৌলভীবাজার জেলার জুড়ীতে ব্রাক মাইক্রোফাইন্যন্স এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি কর্মসূচির উদ্যোগে স্বপ্ন সারথি ৩৪ জন কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস মুরগির বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে জুড়ী উপজেলা ব্র্যাক এরিয়া কার্যালয়ের উদ্যোগে জুড়ী উপজেলা সভাকক্ষে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে জুড়ীতে ৩৪ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে হাঁস ও মুরগির বিতরণ করা হয়েছে। আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, প্রশিক্ষক আব্দুল্লাহ ইমন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার সেল্প আতিকুর রহমান, ম্যানেজার (দাবি) মো: রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও আয়োজনে ছিলেন অফিসার সেল্প শারমিন সুলতানা ও সিও রুহিনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর বলেন, হাঁস ও মুরগি পালন কিশোরীদের জন্য একটি কার্যকর আয়বর্ধক উদ্যোগ। সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও নিয়মিত টিকাদানের মাধ্যমে এটি অতিরিক্ত আয়ের উৎস তৈরি করতে পারে। পাশাপাশি পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু
তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ
চাঁদা দাবির অভিযোগে আলেমকে মারধর ও অপমানের প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার
শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: গ্রেপ্তার এক
মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট
মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ
বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান
৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ
দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম
চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১