ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ২৬-৬-২০২৬ রাত ৮:২৪

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতা রিজিয়া বেগম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রিজিয়া বেগমের মৃত্যুর খবর চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়লে পুরো জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে। জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ এই প্রয়াণে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দেওয়ার জন্য দোয়া করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রিজিয়া বেগম ছিলেন একজন স্নেহময়ী মা, যিনি পরিবার ও সমাজে মানবিক মূল্যবোধ, সততা ও আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর এই চলে যাওয়া পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুমার জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে জানানো হবে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি

চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা

সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু