ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৬-৬-২০২৬ রাত ৮:২৭

নোয়াখালীর এক বিএনপি নেতাকে ঢাকায় পরিকল্পিতভাবে অপহরণের পর একটি বহুতল ভবনের কক্ষে অবরুদ্ধ রেখে জোরপূর্বক অশ্লীল ছবি ও ভিডিও ধারণ, এরপর ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের মাধ্যমে হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইলের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যুব মহিলা লীগ নেত্রী নাজমুন নাহার পারভীনের বিরুদ্ধে। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার জনতা বাজারের স্থানীয় বিএনপি কার্যালয়ে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মোশারফ হোসেন বলেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার ল্যাবএইড হাসপাতালে ডাক্তার দেখাতে যান তিনি। হাসপাতাল থেকে বের হওয়ার পর পরিচিতি নিশ্চিত হয়ে চায়ের দোকানে যাওয়ার কথা বলে পিছন থেকে অস্ত্র ঠেকিয়ে তাকে গাড়িতে তুলে একটি বহুতল ভবনের কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখে দুর্বৃত্তরা। কিছুক্ষণ পর একজন হিজড়া নারীকে সঙ্গে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন নোয়াখালী জেলা যুব মহিলা লীগের সদস্য ও সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নাজমুন নাহার পারভীন। কক্ষে ঢুকেই ৫ আগস্টের রাজনৈতিক ক্ষোভ প্রকাশ করে জোরপূর্বক তাঁর পরনের পোশাক খুলে ওই হিজড়া নারীর পাশে দাঁড় করিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করা হয়। এ সময় মাথায় পিস্তল ঠেকিয়ে সামনে কিছু ইয়াবা ট্যাবলেট রেখে হুমকি দেওয়া হয় এবং নিরুপায় হয়ে চুপ থাকলে তাঁর মোবাইল থেকে এনআইডি কার্ড নিয়ে ৩০০ টাকার ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রথমে ১০ লাখ টাকা দাবি করা হলেও পরে তাঁর কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে বিকাশের মাধ্যমে আরও ৯০ হাজার টাকা আদায় করা হয়। বাকি টাকা পরিশোধের শর্তে ঘটনাটি কাউকে জানালে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে পারভীন ও তাঁর চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে ফোন করে টাকা দাবি করতে থাকে এবং একাধিকবার বিভিন্ন অঙ্কের টাকা দেওয়ার পরও সাম্প্রতিক সময়ে পুনরায় টাকা দিতে ব্যর্থ হওয়ায় একাধিক ফেসবুক আইডি থেকে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে তিনি কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং দল বিএনপির নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম মেম্বার, যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন সুমন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ অন্য নেতৃবৃন্দ বলেন, নলুয়া আশ্রয়ন প্রকল্পের সাধারণ বাসিন্দা থেকে নাজমুন নাহার পারভীনের উত্থান শুরু হয়। ২০১০ সালের দিকে তিনি নোয়াখালী শহরের হাউজিং এলাকায় যুব মহিলা লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রতারণা ও ব্ল্যাকমেইলের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদ অর্জন করেন। গত ৫ আগস্টের পর তিনি নোয়াখালী ছেড়ে ঢাকায় গিয়ে একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্র গড়ে তোলেন। নেতৃবৃন্দ অবিলম্বে এই চক্রের প্রধান নাজমুন নাহার পারভীনসহ তাঁর সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল