ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৬-৬-২০২৬ রাত ৮:২৮
আনুমানিক ১ ঘন্টার উপরে হয়ে গেছে হাসপাতালে বিদ্যুৎ নেই। ২৪ জুন বুধবার নাইট ডিউটি শুরু করার পর এই নিয়ে ৩ বার গেল৷ প্রতিবারই এরকম  এক/দেড় ঘন্টা লোডশেডিং। ডক্টরস রুমে আইপিএস আছে। বেসরকারি উদ্যোগে ইন্সটল করা। আইপিএস রোগীর ওয়ার্ডেও আছে তবে শুধু লাইটের লাইন দেয়া। ফ্যানের লাইন দেয়া হলেও প্রয়জনের তুলনায় অপ্রতুল। সেটিও অসরকারি উদ্যোগে ইন্সটল করা। 
 
যে পরিমাণ গরম পড়েছে আজ তাতে রোগীদের অনেক কষ্ট হচ্ছে। সাথে আসা স্বজনেরাও রোগী হয়ে যাওয়ার উপক্রম! সেইসাথে মশা তো আছেই! 
রাত এখনো বাকি। বিদ্যুৎ আসে, আধাঘন্টা কিংবা একঘন্টার জন্য। আইপিএসগুলো হয়ত কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। এতবার এতক্ষণ করে বিদ্যুৎ থাকেনা যে জেনারেটরের তেলের বরাদ্দ শেষ হয়ে যায়। আর চালাবার উপায় থাকে না! 
 
এর মধ্যেই রোগী আসছেন কিছুক্ষণ পর পর। কখনো একসাথে কয়েকজন। ভাবছি একজন রোগী যাকে অক্সিজেন দিতে হবে তাঁকে চিকিৎসা দেয়া যাবে। কয়েকজন রোগী আসলে? কিংবা ভর্তি রোগী কয়েকজনের হঠাৎ অক্সিজেন প্রয়োজন হলে? এমতাবস্থায় রোগী খারাপ হলেও কি সেটি ডাক্তারের দোষ হবে? 
 
সমস্যা আজকের না। দীর্ঘদিনের। বিদ্যুৎ অফিস থেকে বলে দিয়েছে বিদ্যুৎ যা প্রয়োজন তার এক তৃতীয়াংশ বরাদ্দ উনারা পান। কিছুই করার নেই। 
ভাবছি আইপিএস বন্ধ হয়ে গেলে প্রত্যেক রোগীর বিছানায় মোমবাতি জ্বেলে একটা ছবি তুলে রাখব! স্মৃতি হিসেবে। একদিন নিশ্চয়ই সব ঠিক হবে!

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল