ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৬ রাত ৮:৩২

ফুটবল মাঠে জার্সির নম্বর সাধারণত নির্দিষ্ট পজিশনের পরিচিতি বহন করে। ডিফেন্ডারদের ক্ষেত্রে ২ নম্বর জার্সি যেমন পরিচিত, তেমনি মিডফিল্ডার বা ফরোয়ার্ডদের জন্য থাকে আলাদা নম্বরের প্রচলন। কিন্তু নরওয়ের মিডফিল্ডার মর্টেন থর্সবি এই প্রচলিত ধারা ভেঙেছেন। নিজের জন্য বেছে নিয়েছেন ২ নম্বর জার্সি। যদিও এর পেছনে রয়েছে এক ব্যতিক্রমী বার্তা।
থর্সবি শুধু একজন পেশাদার ফুটবলার নন, তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় একজন ক্রীড়াব্যক্তিত্ব। তার জার্সির ২ নম্বরটি কোনো কাকতালীয় পছন্দ নয়, বরং প্রতীকী হিসেবে ব্যবহার করেন তিনি। এই সংখ্যা দিয়ে তিনি বিশ্ববাসীকে জানাতে চান, প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা।
মাঠে থর্সবি যেমন লড়াকু, মাঠের বাইরে তেমনি পরিবেশ সচেতন একজন নাগরিক। তার জীবনযাপনেও এর প্রভাব স্পষ্ট। অনুশীলনে যেতে তিনি নিয়মিত সাইকেল ব্যবহার করেন এবং সম্ভব হলে বিমান ভ্রমণের পরিবর্তে ট্রেনকেই বেছে নেন, যাতে কার্বন নিঃসরণ কম হয়।
তার এই পরিবেশবান্ধব অবস্থান নতুন নয়। নেদারল্যান্ডসের ক্লাব হিরেনভিনে খেলার সময়ও তিনি ক্লাব কর্তৃপক্ষকে স্টেডিয়ামে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে উৎসাহিত করেছিলেন। পরবর্তীতে সেখানে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের পথে অগ্রগতি দেখা যায়।
২০২৬ বিশ্বকাপে নরওয়ে কঠিন গ্রুপে থাকলেও থর্সবির চিন্তার একটি বড় অংশ ছিল দলের যাতায়াত ও পরিবেশগত প্রভাব। নিউইয়র্ক ও বোস্টনে ম্যাচ থাকায় দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকলেও কম ফ্লাইট ব্যবহারের সুযোগ থাকায় তিনি কিছুটা স্বস্তি প্রকাশ করেন।
থর্সবির মতে, খেলাধুলার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ানো সম্ভব। তাই জার্সির নম্বরকেও একটি বার্তা হিসেবে ব্যবহার করছেন তিনি। ফুটবলে যে নম্বর পরেন ডিফেন্ডাররা, মর্টেন থর্সবি কেবল পরিবেশ বিষয়ক বার্তা দিতেই সেই জার্সি গায়ে জড়িয়েছেন।

 

Aminur / Aminur

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি