ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ১২:৫৪

বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়াতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৪১টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

এ সময় সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পথে যাতায়াত যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪১ জন শিক্ষার্থীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, এখন থেকে দূরের বিদ্যালয়ে যাতায়াতে তাদের সময় ও কষ্ট দুটোই কমবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ