বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক এক ক্যান্সার আক্রান্ত রোগী হাতে আর্থিক সহায়তা প্রদান
মানবিক আর্থিক সহায়তা সংগঠনিক উদ্যোগে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাথরবান পাড়ার ক্যান্সারে আক্রান্ত রোগীর মোঃ মহিবুল্লাহর পরিবারের পাশে ২৬শে জুন শুক্রবার সকালে বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তার পরিবারের হাতে চিকিৎসার জন্য সামান্য আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে অর্থ প্রদান করা হয়েছে ।
জানা যায়,ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন মোঃ মহিবুল্লাহ। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তিন সন্তানসহ পরিবারের সদস্যদের জীবনযাপনও অনিশ্চয়তার মুখে পড়েছে।
এমন পরিস্থিতিতে মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহিবুল্লাহর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।
এ-সময় উপস্থিত ছিলেন,মানবকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা,মোঃ সুমন খান ,মোঃ ছাদেক হোসেন,সাংবাদিক মিন্টু কান্তি নাথ,উচ্চপ্রু মরমা,মোঃ বেলাল হোসেন,মোঃ রিয়াদ,মোঃ শাকিব আহমেদ হীরা,মোঃ নাঈম,মোঃ রিয়াজুল,সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিতু,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ইলেকট্রনিক্স সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধিরা গণমাধ্যম কে বলেন,"মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর মতো অসহায় মানুষের চিকিৎসা ও পরিবারের কষ্ট কাটরে অনেকটাই লাঘব উপকার হবে।"
সহায়তা গ্রহণ করে মহিবুল্লাহর পরিবারের সদস্যরা মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, "এই কঠিন দুঃখের সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এই সহযোগিতা আমাদের চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহে জীবিকা কিছুটা হলেও সহায়ক হবে।"
এদিকে স্থানীয় সচেতন মহলও এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের সামর্থ্যবান হৃদয়বান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছা সেবি মানবিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত