হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে
লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যার লাশ অবশেষে কুমিল্লার হোমনায় নটিয়া গ্রামের লটিয়া কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে হোমনা পৌরসভার লটিয়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে কবরস্থানে পাশাপাশি পরিবারের চার সদস্যের দাফন সম্পন্ন হয়।
মরদেহ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাদের দেখতে শত শত মানুষ ভিড় করেন। পরিবারের একমাত্র জীবিত সন্তান জুনায়েদ হোসেন সিফাত বলেন, সাত বছর আগে বাবাকে হারিয়েছি। মা ও বোনদের নিয়েই বেঁচে থাকার স্বপ্ন ছিল। আজ সবাই চলে গেল। একমাত্র জীবিত সন্তান মো. সিফাত ঘটনার সময় সে বাসার বাইরে থাকায় অলৌকিকভাবে বেঁচে যায়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা নদীপাড় সড়কের একটি ভবনের নিচতলার বাসায় শাহিনুর বেগম ও তার তিন কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী প্রতিবেশী আফরোজা বেগম রানী সন্দেহজনক এক ব্যক্তিকে দেখে ভবনের গেট বাইরে থেকে বন্ধ করে দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলেই মা ও দুই বোন সায়মা আক্তার (২১) ও সিফা আক্তার (১০) মারা যান।
আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মেঝো বোন ও চলমান এইচএসসি পরীক্ষার্থী ইকরা আক্তারও (১৮) মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
এ সময় অভিযুক্ত অন্তর মজুমদার পালানোর চেষ্টা করলে ঘাতক অন্তরও উত্তেজিত জনতার গণপিটুনিতে হাসপাতালে মারা গেছে।
এ ঘটনায় নিহত পরিবারের একমাত্র ছেলে জুনায়েদ হোসেন সিফাত বাদী হয়ে শুক্রবার রায়পুর থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত