মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি।
নির্বাচনী প্রচারণা ও জনসভায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন মনপুরার প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে বাজার ও খালের ইজারা (খাজনা) ব্যবস্থা বাতিল বা উন্মুক্ত করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাবেন।
নির্বাচনের পর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাজার ও খালের ইজারা ব্যবস্থা উন্মুক্ত করা হলেও, স্থানীয়দের অভিযোগ এর সুফল এখনো সাধারণ মানুষ পাচ্ছেন না। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালীদের কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন খালে মাছ শিকার করতে সাধারণ জেলেদের কাছ থেকেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুন) সরেজমিনে মনপুরা উপজেলার হাজীরহাট বাজার ঘুরে দেখা যায়, তেলাপিয়া মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, পাঙ্গাশ মাছ ১৯০ থেকে ২০০ টাকা এবং নদী থেকে অবৈধ 'চাই' জালের মাধ্যমে শিকার করা পাঙ্গাশের পোনা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও তুলনামূলক বেশি।
স্থানীয়দের অভিযোগ, বাজার ও খাল উন্মুক্ত হওয়ার পরও কার্যকর বাজার তদারকির অভাবে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নুরনবী ক্ষোভ প্রকাশ করে বলেন,
"নির্বাচনের আগে আমাদের অনেক আশ্বাস দেওয়া হয়েছিল। বাজার ও খালের খাজনা তুলে দেওয়া হলেও এখনো আমরা সেই সুবিধা পাচ্ছি না। ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নিচ্ছে, প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।"
একজন স্থানীয় জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন,
"অনেক খালে মাছ ধরতে গেলেও বিভিন্নভাবে টাকা দিতে হয়। এতে আমাদের আয় কমে যাচ্ছে। সাধারণ জেলেদের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।"
তালতলা স্লুইসগেট এলাকার এক বাসিন্দা বলেন,
"খাল উন্মুক্ত করার সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য ভালো উদ্যোগ ছিল। কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে এখনো সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এসব অনিয়ম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।"
এ বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা দৈনিক সকালের সময় কে বলেন, “কাঁচাবাজারে কোনো নির্ধারিত মূল্য নির্ধারণ করা হয়নি। এছাড়া খালে জাল বসানোরও কোনো অনুমতি নেই।”
তিনি আরও জানান"বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা খালে মাছ শিকারে অবৈধভাবে টাকা আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হবে।"
স্থানীয়দের দাবি, বাজার ও খাল উন্মুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রকৃত সুফল নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি, অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং ভোক্তা অধিকার ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা জরুরি। তাহলেই সাধারণ মানুষ নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তব সুফল ভোগ করতে পারবেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ