ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ১:০

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে পুত্রবধূর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুন মাতবর পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আবু তাহের ওই এলাকার মৃত আবদু ছত্তরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী কাইছারের স্ত্রীর সঙ্গে পুরাতন বহদ্দার পাড়া এলাকার নুরুল হোসেনের ছেলে ইলেকট্রিশিয়ান মোঃ সিফাত (২৫) এর সাথে পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে অভিযুক্ত প্রেমিক আবু তাহেরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়।

স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের পরকীয়া সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা ও পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে সমাধানেরও চেষ্টা করা হয়েছিল বলে তারা জানান। তাদের ভাষ্য, শুক্রবার রাতে হঠাৎ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। তারা দ্রুত আহত আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন