ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ১:৩

বেড়া উপজেলার আওতাধীন হলেও দুই থানার সীমান্তবর্তী বর্ডার ক্রস এলাকা হওয়ায়  ভূতের বাড়ি খ্যাত ঘরটিতে কোনো ক্রমেই মাদক সেবন-কেনাবেচা বন্ধ হচ্ছে না। সীমান্তবর্তী বর্ডার হওয়ায় পুলিশের ঝামেলা কম থাকায়  মাদক কারবারি ও সেবী এই ঘরটিতে নিরাপদ আস্তানা গড়ে তুলেছেন।  পুলিশ অভিযানে এলেও মাদক কারবারি ও সেবীরা দুই  হাত দূরে সরে গেলেই এক থানার লোক অন্য থানার আসামি কে গ্রেফতার করতে পারে না, আর সেই সুযোগ কেই কাজে লাগাচ্ছেন মাদক কারবারি ও সেবীরা।  বিশেষ করে  এক এলাকার পুলিশ অভিযান চালাতে গেলে অন্য এলাকার সীমানার অজুহাতে বা প্রশাসনিক জটিলতায় প্রায়ই সমন্বয়হীনতা তৈরি হয়। ফলে বিনাবাধায় মাদক কারবারি ও সেবীরা বিভিন্ন অপকর্ম করলেও যেন দেখার কেউ নেই।

সরেজমিন ঘুরে জানা যায়, পাবনার বেড়া উপজেলার মাদকের স্বর্গ রাজ্য খ্যাত ভুতের বাড়িটি বেড়া ও আমিনপুর থানার শেষ সীমান্তবর্তী বর্ডার ক্রস এলাকার দুই থানার সীমান্ত অঞ্চল টি বকচর গ্রামে অবস্থিত। নতুন ভারেঙ্গা ইউনিয়ন ও জাত সাখিনী ইউনিয়নের সীমান্ত বর্তী অঞ্চলের শেষ বাড়ি এটি । ঝোপঝাড় ঘেরা নির্জন পরিত্যক্ত গাছপালায় ভরা বাগান বাড়ি হওয়ায় মাদক কারবারি ও সেবী এবং স্থানীয়রা বাড়ির নাম দিয়েছেন ভূতের বাড়ি। জনশূন্য  বাড়িটি অনেক টা নিরিবিলি জরাজীর্ণ হওয়ায় দিনে-রাতে সমানতালে চলে মাদক সেবন-কেনাবেচা। জানা যায় বাড়ির মালিক তুরাপ আলী তার দুই ছেলে রায়হান ও সাইদুল কে বসবাসের জন্য বরাদ্দ দিলেও, তারা ঘরটি তালাবদ্ধ করে বছর দুইয়েক আগে জীবিকার তাগিদে  ঢাকায় গেলেও ফিরে আসেন না এখানে । আর সেই সুযোগেই মাদক কারবারি ও সেবীরা এখানে অস্তানা গড়ে তোলেন। তাদের ফেলে রেখে যাওয়া বাড়িটিই যেন এখন মাদক কারবারি ও সেবনকারীদের জন্য নিরাপদ ও অভয়াশ্রমে পরিনত হয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, এই গ্রামের সবাই জানে এখানে মাদকের কারবার ও মাদক সেবীদের আড্ডা চলে চব্বিশ ঘণ্টা। কেউ কিছু বলার সাহস পায়না কারণ এখানে এলাকার মাদক কারবারি- সেবী এবং বখাটেরা আড্ডা দেয়।
আশেপাশে বসবাসরত স্থানীয় লোক জনও দেখেও যেন  না দেখার ভান করে চুপচাপ বসবাস করেন ভয়ে আর আতংকে।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবিরের সাথে কথা হলে তিনি বলেন , মাদক নির্মুলে আমাদের পুলিশি অভিযান চলমান রয়েছে। মাদকের ব্যপারে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুতই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়