শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর নিয়ন্ত্রণ করছে শুল্ক ফাঁকিবাজ আর চোরাচালানীরা। একেরপর এক পণ্য চালান আটক লোপাট ও উধাও আর কর্মকর্তাদের যোগসাজস প্রমান করছে যেন প্রতিযোগিতায় নেমেছে বন্দর ও কাস্টম। কাগজপত্রবিহীন পণ্য চালান পাচার,পণ্য চুরি, অনিয়ম-দুর্নীতি ও ঘুস বাণিজ্যে লিপ্ত কর্মকর্তাদের নীলনঁকশায় শুল্ক ফাঁকির লুটের রাজত্বে পরিনত হয়েছে বেনাপোল বন্দর। বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার শরফুদ্দিন মিয়ার হস্তক্ষেপে ঘুষ বাণিজ্যে লিপ্ত কর্মকর্তাদের অপকর্মের থলের বিড়াল বেরিয়ে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকটি পণ্য চুরি ও লোপাটের ঘটনায় কাস্টমস বাদি হয়ে তিনটি মামলা করছে। এসব মামলায় বন্দর কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সিঅ্যান্ডএফ কর্মচারি ও আমদানিকারক সহ মোট ৪৩ জনকে আসামি করা হয়েছে। রাজস্ব ফাঁকির অভিযোগে জড়িত থাকায় ৯টি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক স্থগিত হয়েছে। তবে কাস্টমসের মামলায় কোন আসামিকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পোর্ট থানা পুলিশ।
অভিযোগ রয়েছে, গত ২১ জুন (রোববার) রাতে বিজিবির অভিযানে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নং ট্রাকসহ পৌনে ৩ কোটি টাকার শাড়ি, কাসমেটিক্স চালানসহ সহকারি রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎকে হাতে নাতে আটকের পর বেরিয়ে আসছে একেরপর এক শুল্ক ফাঁকির অপকর্ম। এ ঘটনায় জড়িত দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাইকে বহিস্কার করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে ঐ রাতে কাস্টমস গোডাউনের আরেক ট্রাকে বিপুল পরিমাণ বস্তা পণ্য লোড করে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরিফুল ইসলাম চৌধুরী ও সিপাই সাগর। অদৃশ্য কারণে ঐ ট্রাক কাস্টম হাউজ থেকে বের না করে পণ্য আনলোড করে নেই। ঐ ট্রাকটির দায়িত্বে থাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরিফুল ইসলাম চৌধুরীকে সাসপেন্ড করা হলেও তাকে পুলিশে সোপর্দ করেনি কাস্টমস কর্তৃপক্ষ।
সর্বশেষ দৃশ্যমান বিষয়টি জানার পরও কাস্টম হাউজের কমিশনার ফাইজুর রহমান ও জয়েন্ট কমিশনার সাঈদ আহমেদ রুবেল অদৃশ্য কারণে সাসপেন্ড ও বদলী করেই দায় সেরেছেন। শেড থেকে পণ্য চুরিতে যদি শেড ইনচার্জ-আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টের নামে মামলা হয়। তাহলে রাজস্ব কর্মকর্তা (এআরও) আরিফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে কেন মামলা হবে না। এমন প্রশ্ন বন্দর জুড়ে। অভিযোগ উঠেছে, এসব চুরি-অনিয়ম-দুর্নীতি এবং ঘুস বাণিজ্যের সাথে গোপনে কমিশনারসহ কর্মকর্তারা জড়িত। আর এসব অবৈধ কাজের লেনদেনের টাকা ঢাকায় পেমেন্ট হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, গত ৪ (ডিসেম্বর-২৫) রাতে কাস্টমস গোডাউন কর্মকর্তা আরিফুর রহমান চৌধুরী কয়েক বস্তা কসমেটিক্স পণ্য ও প্রাইভেটকারসহ (দিঘীরপাড়) নামকস্থানে বিজিবির হাতে আটক হয়। তবে সে যাত্রায় কাস্টমসের উদ্ধর্ত্বন কর্মকর্তার মাধ্যমে ছাড় পেলেও কোন ব্যবস্থা নেইনি কাস্টমস কর্তৃপক্ষ। একই সাথে আটক পণ্যের নিরাপত্তার দায়িত্ব থাকা কাস্টমসের শীর্ষ কর্মকর্তাদের গাফিলতি ও নজরদারির অভাবে প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
এদিকে বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯ টার দিকে বন্দরের ৩১ নাম্বার শেড ইয়ার্ড থেকে কাস্টমস একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস। কাস্টমস সূত্রে জানা যায়, আমদানিকারক মেসার্স আরাফ এন্টারপ্রাইজের নামে সরিষার খৈলবাহী ট্রাক (নং- ডই-২৫ক-৮৪১৫) গত ২৩ জুন রাত ৯টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে ২৫ জুন ট্রাকটি ৩৩ নম্বর শেডে পণ্য খালাশ করে। পরে বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বন্দরের ৩১ নম্বর ইয়ার্ড (ফলের মাঠ) এলাকায় প্রবেশ করলে বন্দর ট্রাকটি আটকায়। পরে কাস্টমসকে অবহিত করলে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামীর উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় ট্রাক থেকে ১৪০ বস্তা খৈল ও ৫০টি খালি বস্তা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট ওজন ৭ হাজার ১৫৭ কেজি এবং খৈলের নীট ওজন ৬ হাজার ৯১৩ কেজি পাওয়া গেছে।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামী জানান, ঘোষণাপত্র অনুযায়ী ট্রাকটিতে ১০ টন ৯০ কেজি পণ্য থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে পাওয়া গেছে ৬ টন ৯১৩ কেজি। ফলে ঘোষিত পরিমাণের তুলনায় ৩ হাজার ১৭৭ কেজি খৈলের ঘাটতি পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে খালি ৫০ বস্তায় অন্যকোন পন্য ছিল। যা সেডে ঢোকার আগে সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোয়েন্দা সূত্রে উঠে এসছে, পণ্য পাচারের সাথে বেনাপোলের আলোচিত শুল্ক ফাঁকির সাথে জড়িত আজিমের ভাড়াকৃত লাইসেন্স সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স প্রত্যয় ইন্টারন্যাশনাল। সর্বশেষ সিসিটিভি ফুটেজের মাধ্যমে ৩৩ নং শেড থেকে খৈলের চালানে থাকা মালামাল ঢাকা মেট্রো-ট-২২-২১৭৮ ট্রাকটি জব্দ করে থানায় সোপর্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। তবে কাগজপত্রবিহীন কি পণ্য ছিলো তা নিয়ে বন্দর এলাকায় জল্পনা কল্পনা চলছে। কেও বলছেন মাদক,কসমেটিক্স বা আমদানি নিশিদ্ধ ঔষধের চালান ছিলো।
এদিকে আটক চালক ইব্রাহিম জানিয়েছে বন্দরের ৩৩ নং শেড থেকে পণ্য লোড দিয়ে ঢাকায় নামিয়ে দিয়েছে। তবে স্থানীরা বলছেন সিসিটিভি ফুটেজে প্রমাণ হওয়াতে শেড ইনচার্জসহ জড়িতরা উক্ত পণ্য চালান বেনাপোল ও যশোরের কোন গোডাউনে রেখে চালক ও হেলপারসহ ট্রাকটি বন্দর কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেছে। তাহলে লোপাট করা পণ্য চালানে কি পণ্য ছিলো তা নিয়ে বেঁধেছে নানান প্রশ্ন। অনেকে বলছেন সেখানে কয়েক কোটি টাকার পণ্য ছিলো। অভিযোগ উঠেছে, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মাইদুল ইসলাম-১-ও বন্দরের কর্মকর্তাদের বিশেষ চুক্তিতে এই চক্রের নো-এন্টির পণ্য চালান, ঘোষণা বহির্ভূত, ঘোষণার অতিরিক্ত পণ্য চালান ছেড়ে দেয়া হয়। রাজস্ব ফাঁকি দিয়ে তিনটি পণ্য চালান পাচার করে নিয়ে গেছে কয়েক কোটি টাকার এই পণ্য চালান। তিনটি চালানে রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে কোটি কোটি টাকা।
সংশ্লিষ্টদের অভিমত,বন্দরে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও রাতের আঁধারে বা বিশেষ ইয়ার্ড থেকে পণ্য পাচার হচ্ছে। দিনের বেলায়ও কাস্টমস এবং বন্দরের একশ্রেণীর কর্মকর্তাদের সহযোগিতায় বন্দর শেড থেকে বেরিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার পণ্য। আবার বৈধভাবে আনা পণ্য শুল্ক না দিয়ে বের হয়ে যাচ্ছে হামেশায়। এমনকি বন্দরের হেফাজতে রাখা আটক পণ্য সরিয়ে সেখানে নিম্নমানের পণ্য রাখার মতো চাঞ্চল্যকর ঘটনাও ঘটেছে। কঠোর অবস্থানের কথা বলছে কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে কিছুই ঠিক করতে পারছে না। এনবিআর এর হস্তক্ষেপসহ কাস্টমস ও বন্দরের ভেতরে সিসিটিভি নজরদারি, নিরাপত্তা ব্যাবস্থা জোরদারসহ অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহন জরুরী। তা না হলে বেনাপোল বন্দরের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা রাজস্ব আদায়ে ধস নেমেছে।
এমএসএম / এমএসএম
মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা