হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
চট্টগ্রামের হাটহাজারীতে বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ চার যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।।
শনিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকায় আলম কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) এবং নতুনপাড়া এলাকার মো. হাসান মুরাদ (১৮)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হাটহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গার্মেন্টস কর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার যুবককে স্থানীয়রা শনাক্ত করেন। পরে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ির ভেতর থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (রিভলভার) ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরে উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের গণপিটুনি দিলে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে এসআই (নিরস্ত্র) সানোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দ করেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার মো:নাজমুল বিষয়টি স্বীকার করে আরো জানান,আটককৃতদের মামলা দায়ের প্রস্তুতি চলছে।তাদেরকে আদালতে প্রেরন করা হবে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ