ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
ভাগ্য যেন শেষ মুহূর্তে থামিয়ে দিল ইরানকে। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে সরাসরি ওঠার সুযোগ হারাল তারা। তবে শেষ ৩২-এ যাওয়ার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। অন্য গ্রুপের ফলাফলের ওপর এখনও নির্ভর করছে তাদের ভাগ্য। ফলে বাকিদের ফলাফলের দিকে তাকিয়ে থাকা ছাড়া ইরানের আর উপায় নেই।
সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর এই ম্যাচে ড্রয়ের পর তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে ইরান। অন্যদিকে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় বেলজিয়াম। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে তারকা ফুটবলার মোহাম্মদ সালাহের মিসর।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইরান। মাত্র ৫ মিনিটে গোল করে মিসরকে এগিয়ে দেন মাহমুদ সাবের, যা এই আসরে মিসরের দ্রুততম গোল। তবে দ্রুতই পাল্টা জবাব দেওয়ার সুযোগ পায় ইরান। ১১ মিনিটে পেনাল্টি পেলেও মেহেদি তারেমির শট ঠেকিয়ে দেন মিসর গোলরক্ষক আহমেদ শোবেন।
আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ যদি ড্র হয়, ডিআর কঙ্গোর কাছে যদি উজবেকিস্তান হারে, অথবা ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া যদি এক পয়েন্ট পায়—তাহলেই
ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। ম্যাচের ১৪ মিনিটে সমতা ফেরে ইরান। মিলাদ মোহাম্মাদির শট ফিরিয়ে দিলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রামিন রেজায়ান। এটি চলমান বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। যদিও দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে আসে। ৫৭ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন মিসরের তারকা মোহাম্মদ সালাহ।
শেষ মুহূর্তে নাটকীয়তা চরমে ওঠে। অতিরিক্ত সময়ে গোল করে উল্লাসে মেতেছিল ইরান। কিন্তু ভিএআরে অফসাইডের কারণে তা বাতিল হয়। কার্যত ম্যাচের ফলাফল এখানেই শেষ। এরপর সাইয়েদ এজাতোলাহির জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে জয় হাতছাড়া হয়। তাতে সুযোগ মিস আর দুর্ভাগ্যকে সঙ্গী করে ম্যাচ শেষ করে ইরান।
মিসরের বিপক্ষে জয় না পেলেও এখনও শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা টিকে আছে ইরানের। তবে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকে। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ যদি ড্র হয়, ডিআর কঙ্গোর কাছে যদি উজবেকিস্তান হারে, অথবা ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া যদি এক পয়েন্ট পায়—তাহলেই নকআউটের টিকিট পেতে পারে ইরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্ম্পকের টানাপোড়নে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল ইরানের। শেষ পর্যন্ত অংশ নিলেও ট্রাম্পের দেশে খেলা ছাড়া অবস্থান করছে না তারা। টানা ভ্রমণের মাঝেও গ্রুপ পর্বে অপরাজিত ছিল ইরান। তিন ম্যাচে কোনটা না হেরেও শেষবেলায় নির্মম ভাগ্যের কাছে আটকে গেল পারস্যের দলটি।
এমএসএম / এমএসএম
ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক
যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল
মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার
জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’
ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা
না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও
আসল রূপে ফিরল ব্রাজিল
‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’
কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া
গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল
শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার