বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বাঁশখালীর গুনাগারী এলাকার ওয়াহিদুল ইসলাম নামে এক যুবক সহকর্মী বন্ধু-বান্ধবসহ ৭৩ জন শেয়ার হোল্ডারদের লভ্যাংশসহ ৩৫ কোটি টাকা মেরে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়াহিদুল ইসলাম পশ্চিম গুনাগরী এলাকার আজিজ আহমদের ছেলে।
দীর্ঘ ১০ বছর বিশ্বস্ততার সহিত ব্যবসা ও লেনদেন করার পর গত কিছুদিন ধরে প্রতারণার আশ্রয় নেন ওই যুবক। এরইমধ্যে একাধিক বৈঠক শেষ চলতি জুন মাসের ১০ তারিখ সব টাকা শেয়ারহোল্ডারদের পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও টাকা পরিশোধ না করে নানা চল-চাতুরীর আশ্রয় নেন ওয়াহিদুল। সর্বশেষ ২৪ জুন টাকা দেওয়ার আশ্বাস এবং মালামালের গুদাম পরিদর্শনের কথা বলে পাওনাদারদের ঢাকায় নিয়ে গেলেও তাদের সাথে সাক্ষাৎ করেনি ওই যুবক। পরে তার ব্যবহৃত মোবাইল থেকে এক বন্ধুর মোবাইলে রেললাইনে পড়ে সুইসাইডের হুমকি দিয়ে বার্তা পাঠান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ করে দিয়ে পাওনাদারদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন লাপাত্তা ওয়াহিদুল ইসলাম। এদিকে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হিসেবে জিডি করা হলেও পাওনাদাররা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি পাওনাদারদের টাকা আত্মসাতের কূমানসে ওয়াহিদুল ইসলাম নিজ থেকেই আত্মগোপনে চলে গেছে বলে ধারণা।
পাওনাদার গুনাগরীর শাফায়াত উল্লাহ, পুকুরিয়া চাঁনপুর এলাকার মোহাম্মদ এহসানুল হক ও চেচুরিয়া এলাকার আবু ছালেহ মুহাম্মদ ইশতিয়াক জানান, আমরা বিভিন্ন লোকজনের কাছ থেকে অধিক লাভের আশায় ব্যবসার কাজে টাকা বিনিয়োগ করেছি। সব লেনদেন ছিল ওয়াহিদুলের হাতে। ১০ বছর সঠিকভাবে ব্যবসা করার পর সে এখন আমাদের টাকা না দিয়ে আত্মগোপন করেছে। সে কোথায় আছে, কিভাবে আছে তার পরিবার জানে। পরিবারের সাথে যোগসাজশে আমাদের টাকা আত্মসাতের কূমানসে সে আত্মগোপনে চলে গেছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় বাঁশখালীর পুকুরিয়া চাঁনপুর এলাকায় তারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অবিলম্বে ওয়াহিদুল ইসলামের সন্ধান চান। সে যাতে বিদেশে পালাতে না পারে তাকে খোঁজে বের করে ভুক্তভোগীদের পাওনা টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা করেন তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি