ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ১:৪৮

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ও চুরি মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

শুক্রবার(২৬ জুন) মধ্যরাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হাতীবান্ধা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত কর্মকর্তা হলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) লতিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্দুকুড়ি এলাকায় একটি চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদকে গ্রেপ্তার করতে অভিযানে যান এসআই রুহুল আমিন ও এএসআই লতিফ। এ সময় আসামি রাশেদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে ওই দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। হামলায় এসআই রুহুল আমিন মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই রুহুল আমিনের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার এ ঘটনায় থানায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রাশেদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত