ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ১:৪৯

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় দেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পাবে।

শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী কক্সবাজার জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সচিব হাসপাতালগুলোর চিকিৎসাসেবা, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ, জনবল পরিস্থিতি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার পাশাপাশি আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, দক্ষ জনবল বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের চলমান উদ্যোগের ফলে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আরও দৃশ্যমান হবে।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল, পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, পেকুয়া প্রেসক্লাব-এর সভাপতি ছফওয়ানুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন