মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে মাদারীপুরে শুরু হয়েছে ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার বিকেলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাদারীপুর কলেজ রোড ক্রীড়াচক্র ও চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৮০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৬-৫ গোলের ব্যবধানে জয় তুলে নেয় চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব।
খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ফুটবলপ্রেমী স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেশি-বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
টুর্নামেন্টে মাদারীপুর জেলার ছয়টি দল অংশগ্রহণ করছে। আগামী ৩০ জুন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ক্রীড়াচর্চা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা সভাপতি মিজ্ মর্জিনা আক্তার, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা. মো. গোলাম সারোয়ার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মর্তুজা আলম ঢালী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মো. হাবিবুর রহমান, ওয়াদিয়া শাবাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, জেলার ফুটবলের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত