মা ইলিশ রক্ষা অভিযানে ভোলায় ২১ জেলে আটক
ভোলা বোরহানউদ্দিন সীমান্তবর্তী মেঘনা ও তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ২১ জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ভূমি সহকারী কমিশনার মো. শোহেব মোবাইল কোর্টে আটককৃত জেলেদের জেল জরিমানা আদায় করেন।
বোরহানউদ্দিন মৎস্য অফিস সূত্রে জানা যায়, রবিবার পৃথক অভিযানে মেঘনা ও তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ২১ জন জেলেকে আটক করেন। এদের মধ্যে সাত জেলেকে এক বছর করে কারাদন্ড, আট জন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ছয় জেলেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আটককৃত জেলেরা হলেন, রিপন (২৬), মো: শাকিল (২০), সবুজ (২৩), মো. করিম (৩০), সালাউদ্দিন (২৩), আবুল কালাম (২২), মো. শরিফ (৩৫) সবং সাং জয়া গংগাপুর প্রত্যেককে এক বছর করে কারাদন্ড। এছাড়া মো. নাজিম (২৮) সৈয়দ পুর, নাগর মিয়া (৫২), মো. নাহিদ (২০), সাং পক্ষিয়া ৬নং ওয়ার্ড, বাবুল মাঝি (২৪), মো. জামাল (৩৫), মো.জুয়েল (২৫), মো. হারুন (১, মো. সোহেল (২১) সাং দালালপুর টবগী এই আট জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এবং মো. নাজিম, রিয়াজ, মো. নাইম, জাকির, মো. শামী, নাঈম এই ছয় জন কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এতথ্য নিশ্চিত করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. শোহেব হোসেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান