দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার
দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. বারীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৬ জুন বিকেল ৪টা ৪০ মিনিটে দৌলতপুর ইউনিয়নের পালের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. ফেরদৌস (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। তিনি দৌলতপুর ইউনিয়নের পূর্ব কাউয়াদি (চেয়ারম্যান বাড়ি) এলাকার বাসিন্দা।
অপরদিকে, এএসআই (নিঃ) সজল কুমার সঙ্গীয় ফোর্সসহ ২৭ জুন সকাল ১১টা ৩০ মিনিটে দোনারচর এলাকায় অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি সেলিনা আক্তারকে গ্রেপ্তার করেন।
এছাড়া, এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও এএসআই (নিঃ) প্রিয়ব্রত সঙ্গীয় ফোর্সসহ ২৭ জুন রাত ৩টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে সবজিকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আবু সাইদ (৩৭) ও মো. সুমনকে এবং পেন্নাই এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ফরহাদ মুন্সী (৩০)-কে গ্রেপ্তার করেন।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ