ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ২:১৭

ফেসবুকে ভুয়া আইডি খুলে নেত্রকোনার মোহনগঞ্জের এক তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে অশ্লীলভাবে প্রচার, মানহানিকর মন্তব্য এবং দীর্ঘদিন ধরে অনলাইনে হয়রানির অভিযোগে এক সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. সারোয়ার হোসেন খান (৪০)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। তিনি গাজীপুরের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সিআইডির একটি দল সারোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করে। পরে তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ১৪ এপ্রিল ভুক্তভোগী তরুণী মোহনগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। একই সঙ্গে নারীদের জন্য সাইবার সুরক্ষা-সংক্রান্ত সেলেও অভিযোগ করেন। অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্তের চেষ্টা শুরু হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি তাকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী তরুণী বলেন, “ফেক ফেসবুক আইডি থেকে আমার ছবি এডিট করে অশ্লীলভাবে উপস্থাপন করা হতো। আমার স্বাভাবিক ভিডিওও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আমাকে নিয়মিত হেনস্তা করা হয়েছে। এ কারণে আমাকে নানা ধরনের কটূক্তি শুনতে হয়েছে। আমার পরিবারের সদস্যদেরও সামাজিকভাবে অপমান ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে। একপর্যায়ে আমি এলাকা ছেড়ে যেতে বাধ্য হই। আমি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের সাইবার হয়রানির শিকার না হন।”

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার