ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ২:৫১

নেত্রকোনার মোহনগঞ্জে মা-বাবার সাথে বিয়ের দাওয়াত খাওয়া আর হলোনা ইয়াসিন নামে ৫ বছরের এক শিশুর। রাস্তা পার হয়ে বিয়ে বাড়িতে যাওয়ার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে মৃত্যু হয় তার।

গতকাল শুক্রবার দুপুরে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর গ্রাম সংলগ্ন রাস্তায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু ইয়াসিন পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের খোকন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার গাবী গ্রামের খোকন মিয়া তার স্ত্রী ও একমাত্র শিশু পুত্র ইয়াসিনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার কচুয়ারচর গ্রামে আসেন তার এক নিকট আত্মীয়ের মেয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে। 

এসময় শিশু ইয়াসিন তার মা-বাবার পেছনে-পেছনে হেঁটে রাস্তা পার হয়ে বিয়ে বাড়িতে যাচ্ছিল। তখন হঠাৎ করে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি যাত্রী বোঝাই অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু ইয়াসিন। পরে তার মা-বাবাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত শিশু ইয়াসিনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে ভর্তী করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহত শিশুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানোর জন্য থানায় নিয়ে আসা হয়। পরে ওই রাতে নিহত শিশুটির পরিবারসহ গন্যমান্য ব্যক্তিবর্গে সুপারিশে নিহতের মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার