ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ২:৫৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক স্থানে ঘটা এই দুই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক অস্থিরতার জেরে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায়। সেখান থেকে মো. বাবর (২৮) নামে এক ওমান প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মনোয়ারের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন কলহের কারণে তিনি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন। শুক্রবার দুপুরে নিজ ঘরের ভেতরে আড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।

এর কয়েক ঘণ্টা পরই একই ইউনিয়নের ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় ঘটনাটি ঘটে। সেখানে কর্ণফুলী নদীর চরের একটি কড়ই গাছ থেকে মোহাম্মদ তানভির হোসেন (৩০) নামে আরেক দুবাই প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, মৃত্যুর ঠিক আগে নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তানভির। সেখানে তিনি একটি মিথ্যা অপবাদের কথা উল্লেখ করে স্ত্রীসহ সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় জানান। স্ট্যাটাসটি দেখে পরিচিত ও স্বজনেরা উদ্বিগ্ন হয়ে তার খোঁজ নিতে শুরু করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরে স্থানীয়রা চরে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজন ও প্রতিবেশীদের ভাষ্য, নিহত দুই যুবকই দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশে কর্মরত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা ছুটিতে দেশে এসেছিলেন এবং শিগগিরই কর্মস্থলে ফেরার সব প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই তাদের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পৃথক দুটি স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দুটি পৃথক অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এমএসএম / এমএসএম

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৪