সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
চট্টগ্রামে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ছড়িয়ে বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতা ও মানবাধিকার কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালন নিয়ে চরম শঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) অর্থ সম্পাদক ও দৈনিক সকালের সময়-এর চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক সাইফুদ্দিন রমিজ।
অভিযুক্ত ব্যক্তির নাম রণি মিত্র (প্রকাশ এলেক্স রনি)। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা এবং আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
জিডির অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে (২০২৬) বুধবার বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে রণি মিত্র ওরফে এলেক্স রনির বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী রাকাশ দাস ও তাঁর পরিবারের সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনের তথ্য-উপাত্ত যাচাই করে জনস্বার্থে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে সাংবাদিক সাইফুদ্দিন রমিজের ওপর চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন রণি মিত্র। পরবর্তীতে তিনি ওই সাংবাদিকের ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গোপন তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে ছড়িয়ে দেন এবং সাইফুদ্দিন রমিজের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, নানামুখী অপপ্রচার, গভীর ষড়যন্ত্রসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিতে শুরু করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সাইফুদ্দিন রমিজ বলেন, “ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলনের পর পেশাগত দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে রণি মিত্র আমার ব্যক্তিগত গোপন তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং মিথ্যা মামলা ও হামলার হুমকি দিচ্ছেন। এর ফলে আমি আমার পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত ও আতঙ্কিত অবস্থায় রয়েছি।” অনুসন্ধানে জানা গেছে, এর আগেও তাসলিমা আক্তার আঁখি নামে এক নারীকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগে আদালতে মামলা হলে হালিশহর থানা পুলিশ রণি মিত্রকে গ্রেপ্তার করেছিল। এছাড়া চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।
এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে অবরুদ্ধ করার চেষ্টা, এনআইডি কার্ডের তথ্য ছড়ানো এবং হুমকির ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা অবিলম্বে সাংবাদিক রমিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কোতোয়ালী থানায় দায়ের করা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী রণি মিত্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক দল নেতা রণি মিত্রের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সুনির্দিষ্ট জবাব না দিয়ে অভিযোগগুলো সম্পূর্ণ এড়িয়ে যান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত