ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ৩:২০

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা প্রদান, মোবাইল ফোন ভাঙচুর এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির খালিয়াজুরী সাব-জোনাল অফিসের আওতাধীন লেপসিয়া অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওপর এ হামলার অভিযোগ এনে সাব-জোনাল অফিসার মো. জিল্লুর রহমান বাদী হয়ে খালিয়াজুরী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা হলেন উপজেলার চাকুয়া ইউনিয়নের মুকিমপুর গ্রামের লনি তাং এর ছেলে সুজন তাং (২৭), রনদা তাং এর  ছেলে মঞ্জু তাং (৭০), মঞ্জু তাং ছেলে হাবুল তাং (৪০), সুনীল তাং এর  ছেলে সুমন তাং (২৮) ও সুকেশ তাং (৩৫), অনীল তাংয়ের ছেলে শ্যামল তাং (৩২) এবং অজিত তাং (৩০)। এছাড়াও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মো. আফসার আলী, মো. সবুজ ও মো. শাহীন দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে চাকুয়া ইউনিয়নের মুকিমপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায় এবং নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করেন। এ সময় বকেয়া বিল পরিশোধ না করাকে কেন্দ্র করে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, একপর্যায়ে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সরকারী কাজে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এ সময় একজন কর্মচারী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার ব্যবহৃত প্রায় ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়। একই সঙ্গে অভিযানে আদায় করা প্রায় ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত সুজন তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমি হাওড়ে হাঁস পালন করি। বিকেলে বাড়িতে এসে শুনি এমন একটি ঘটনা ঘটেছে। মামলা হওয়ার পর বিদ্যুতের লোকজন আমাদের সবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।”
এ বিষয়ে খালিয়াজুরী সাব-জোনাল অফিসের এজিএম মো. জিল্লুর রহমান বলেন, “লেপসিয়া অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের কাজ করছিলেন। দিনের কাজের শেষ পর্যায়ে গিয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।”
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত