আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন (৩৪) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রূদরা ময়নার বাড়ীর আবদুস ছোবাহানের ছেলে।
জানা যায়, গত ২২ জুন বেলা ১১টার সময় পাওয়া টাকা নিয়ে গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন, সোহেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত সোহেলের চাচা মো. বদিউল আলম (৪৩) গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন সহ তাহার বোন কহিনুর আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সোহেলকে উপর্যপুরি ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা চেষ্টার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালসহ গণমাধ্যমে ব্যাপক প্রচার হয়। ঘটনার পর থেকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৪
মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: পলাতক সৎ বাবা