ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ৪:৯

দুই ম্যাচ জিতেই ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট (শেষ ৩২) নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে গ্রুপে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের জন্য অনেকটাই নিয়মরক্ষা এবং নকআউটের আগে বেঞ্চের শক্তি পরীক্ষার সুযোগ। এর আগে খেলার বাইরের প্রসঙ্গ এসেছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির সামনে।

গোলের পর কিংবা ম্যাচ শেষে সেভাবে জয় উদযাপন করতে দেখা যায় না কেন– জর্ডান ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় স্কালোনিকে। জবাবে তিনি জানান, ‘আমি ডান পা দিয়ে মাঠে প্রবেশ করি এবং ক্রস চিহ্ন আঁকি। আমার ধারণা এটা হয়তো একটা ক্যাবাল (শুভ লক্ষণ বা কুসংস্কার) হতে পারে।’

বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের সময়ও কীভাবে শান্ত থাকেন এমন প্রশ্নে স্কালোনি বলেন, ‘আমি নিজের মতো করে উদযাপন করি। ভেতরে ভেতরে আমি খুশি থাকি। কিন্তু আমি সবসময় বলি, এগুলো এমন মুহূর্ত নয় যেগুলো আগে থেকে পরিকল্পনা করা যায়।’

বিশ্বকাপ বাছাইপর্বে তিনি আরও বলেন, ‘বলিভিয়ায় আমি পুরো মাঠ পেরিয়ে লাউতারোর (মার্টিনেজ) কাছে তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। ওই মুহূর্তে আমি যেমন অনুভব করি, সেটাই করি। আমি খুশি থাকি। আসলে কখনও কখনও এমন কিছু দেখা যায় যা স্বাভাবিক মনে হয় না, তখন নিজের মনেই ভাবি– “এটা কি সত্যিই ঘটছে?”’

একই সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন, জর্ডানের বিপক্ষে শুরু একাদশে থাকবেন না লিওনেল মেসি। তবে তাকে বদলি হিসেবে নামানো হতে পারে। এ নিয়ে ৯১ বছর বয়সী সাংবাদিক মাকায়া মার্কেসের সঙ্গে তার কিছুটা মজার কথোপকথনও হয়। মার্কেস নিজের ১৮তম বিশ্বকাপ কভার করছেন। তবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয়ার্ধে মেসিকে কিছু সময়ের জন্য মাঠে নামানো হবে।

জর্ডান ম্যাচে গোলবারে কোনো পরীক্ষা চালাতে চান না স্কালোনি, ‘নিশ্চিতভাবেই দিবু মার্তিনেজ (ম্যাচ) শুরু করবেন।’ এ ছাড়া অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের মাঝে মাঠ ছেড়ে ওঠা ক্রিস্টিয়ান রোমেরোর চোট প্রথমে যতটা গুরুতর মনে করা হয়েছিল ততটা নয়। ফলে শেষ ষোলোর ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রবল।

এমএসএম / এমএসএম

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার

জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

আসল রূপে ফিরল ব্রাজিল

‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল